সোমবার, জুলাই ২০, ২০২৬

দেশের প্রয়োজনে খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল অপরিহার্য: নজরুল ইসলাম খান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন আকস্মিক হলেও দেশের প্রয়োজনে তিনি ছিলেন অপরিহার্য—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজাস্থলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রয়াত এই নেত্রীর রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন।

নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার জন্ম, পারিবারিক পটভূমি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এবং সেখান থেকে রাজনীতিতে উঠে আসার ঘটনাগুলো ছিল সময়ের প্রয়োজনে গড়ে ওঠা এক ঐতিহাসিক অধ্যায়। তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে নেতৃত্ব দেওয়ার জন্য খালেদা জিয়ার আবির্ভাব ছিল সময়ের দাবি, আর সে দায়িত্ব তিনি সাহসিকতা, দৃঢ়তা ও আত্মত্যাগের সঙ্গে পালন করেছেন।

এর আগে লাল-সবুজের জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে করে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়। বেলা ১১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসা থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রওনা হয়ে পৌনে ১২টার দিকে জানাজাস্থলে পৌঁছায়।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ