শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার স্মরণে তিন দিনের ছুটি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন তিন দিনের সব পরীক্ষা স্থগিত করেছে। পাশাপাশি, জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১ থেকে ৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে। এর মধ্যে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নাটক ও নাট্যতত্ত্ব, চারুকলা বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং উইকেন্ড কর্মসূচিসহ সব পরীক্ষা অন্তর্ভুক্ত।

প্রথম বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ১ জানুয়ারি থেকে স্থগিত হয়ে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের অংশীজন অংশ নেবেন।

এছাড়া ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও সব কমিউনিটি মসজিদে পবিত্র কোরআন খতম এবং বাদ জুমা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানকে স্মরণ করতেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ