শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

গ্যালারিতে এক হাতে ক্যাচ ধরে কোটিপতি দর্শক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

এসএ টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচেই দেখা গেল ব্যাটিংয়ের মহাযজ্ঞ। কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে ডারবান সুপার জায়ান্টস ও এমআই কেপটাউনের মধ্যকার ম্যাচে দুই দল মিলিয়ে উঠেছে মোট ৪৪৯ রান। ম্যাচজুড়ে ছিল চার-ছক্কার বৃষ্টি—৪০টি চার ও ২৫টি ছক্কা হাঁকান দুই দলের ব্যাটাররা।

প্রথমে ব্যাট করে ডারবান সুপার জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৩২ রান। জবাবে দুর্দান্ত লড়াই গড়ে তুললেও এমআই কেপটাউন থামে ৭ উইকেটে ২১৭ রানে। ফলে রোমাঞ্চকর এই ম্যাচে ডারবান জয় পায় ১৫ রানের ব্যবধানে।

কেপটাউনের হয়ে একাই ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন ওপেনার রায়ান রিকেলটন। ৬৫ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৫টি চার ও ১১টি বিশাল ছক্কা। তবে তাঁর ইনিংসের একটি ছক্কাই বদলে দেয় এক দর্শকের ভাগ্য।

ম্যাচের ১৩তম ওভারের চতুর্থ বলে রিকেলটনের মারা একটি শক্তিশালী শট গ্যালারিতে উড়ে গেলে এক দর্শক এক হাতে অসাধারণ ক্যাচ লুফে নেন। এসএ টোয়েন্টি টুর্নামেন্টের বিশেষ নিয়ম অনুযায়ী, গ্যালারিতে এক হাতে পরিষ্কার ক্যাচ ধরতে পারলে পুরস্কার হিসেবে দেওয়া হয় ২০ লাখ র‍্যান্ড।

ফলে সেই দর্শক মুহূর্তেই হয়ে যান ২০ লাখ র‍্যান্ডের মালিক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪৬ লাখ টাকারও বেশি। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই গ্যালারিতে উল্লাস ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ