সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

চট্টগ্রাম–৪ আসনে নাটকীয় মোড়: বিএনপির প্রার্থী বদল, চূড়ান্ত মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে বিএনপি চূড়ান্ত মনোনয়ন দিয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরীকে।

শনিবার (আজ) সকাল ১১টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাসভবনে স্থানীয় নেতা–কর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় দলীয় মনোনয়নপত্র প্রদর্শন করেন তিনি। এ সময় সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আসলাম চৌধুরী।

এর আগে গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি ১৮ ডিসেম্বর মনোনয়নপত্রও সংগ্রহ করেন।

প্রার্থী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান বলেন, আগের সিদ্ধান্ত সংশোধন করে আসলাম চৌধুরীকেই চূড়ান্ত করা হয়েছে।

মতবিনিময় সভায় আসলাম চৌধুরী বলেন, কাজী মোহাম্মদ সালাউদ্দিন দলের পরীক্ষিত নেতা। তিনি এতদিন ধানের শীষের পক্ষে জনমত গঠন করেছেন। সবাইকে একসঙ্গে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে তাঁর ভাই ও উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দল যাকে মনোনয়ন দেবে, সবাই তার পক্ষেই কাজ করবেন।

উল্লেখ্য, ৩ নভেম্বর সালাউদ্দিনের নাম ঘোষণার পর আসলাম চৌধুরীর সমর্থকেরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। ওই ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। দীর্ঘদিন ধরে দুই পক্ষ আলাদাভাবে কর্মসূচি পালন করে আসছিল।

দলীয় সূত্র জানায়, ২০ ডিসেম্বর বিএনপির প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় অংশ নেন আসলাম চৌধুরী। সেদিনই তাঁকে মৌখিকভাবে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ