সোমবার, জুলাই ২০, ২০২৬

স্পন্সরহীন বিপিএলের ১২তম আসর: বিসিবির দায়িত্ব ও মাঠের বাস্তবতা

পাঠক প্রিয়

বিশেষ প্রতিবেদক

সিলেট: বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ বিপিএলের ১২তম আসর শুরু হয়েছে, কোনো টাইটেল স্পন্সর ছাড়াই। স্টাম্পে দেখা গেছে শুধু ‘বিপিএল টি-টোয়েন্টি’ লেখা, স্পন্সরের লোগো নেই।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, টাইটেল স্পন্সরশিপ বিক্রি হয়ে গেছে, কিন্তু সেটি চূড়ান্তভাবে তৃতীয় কোনো প্রতিষ্ঠানের কাছে পৌঁছায়নি। সদস্যসচিব ইফতেখার রহমান বলেন,

“স্বত্ব বিক্রি করার পরও যদি কেউ আগ্রহ দেখায় না, সেটা আমাদের দায়িত্ব নয়। বিসিবি টাকাটা পাচ্ছে কি না, সেটাই আমাদের লক্ষ্য।”

এবারের বিপিএলে ট্রফি উন্মোচন এবং অধিনায়কের ফটোশুট এখনও হয়নি। ঢাকার পর্বের আগে তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। চ্যাম্পিয়ন দলের জন্য বিদেশ থেকে আনা হবে নতুন ট্রফি, খরচ পড়বে প্রায় ২৫ হাজার মার্কিন ডলার

চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির বিদেশি ক্রিকেটার আনার বিষয়েও বিসিবি সরাসরি দায়িত্ব নিচ্ছে। যারা সরাসরি চুক্তিতে আছেন, তাদের পুরো অর্থ নিশ্চিত করা হবে।

এবারও প্রশ্ন উঠছে, ১১ আসরের পরও কি বিপিএল গভর্নিং কাউন্সিল পেশাদারভাবে পরিচালনা করতে পেরেছে?

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ