বুধবার, নভেম্বর ১১, ২০২৬

গোবিপ্রবির অপরাজিতা হলের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পাঠক প্রিয়

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অপরাজিতা হলের প্রভোস্ট ড. রেহেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এ সময় তিনি বিদায়ি শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।

বিদায় বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান, মেধা ও মনন যেন দেশ ও জাতির কল্যাণে কাজে লাগে—এ প্রত্যাশা রাখেন তিনি।

সভাপতির বক্তব্যে হল প্রভোস্ট ড. রেহেনা পারভীন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে হলের আবাসিক শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার সুফল আগামী দিনে শিক্ষার্থীরা ভোগ করবে। বিদায়ি শিক্ষার্থীদের সঙ্গে কাটানো স্মৃতিগুলো ভবিষ্যতে তাঁর কাজের প্রেরণা হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং হল প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। আনন্দঘন পরিবেশে স্মৃতিচারণ ও শুভকামনা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ