শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’ কর্মসূচি

পাঠক প্রিয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘শহীদি শপথ’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। মঙ্গলবার রাজধানীর শাহবাগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শপথবাক্য পাঠ করান। শপথে তিনি বলেন, “শহীদ ওসমান হাদির রক্তের শপথ, এই রক্ত বৃথা দিতে দেবো না। যে হাত তাকে হত্যা করেছে, যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পেছনে রয়েছে এবং যে আধিপত্য এই দেশকে দাস বানাতে চায়—তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবো। এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ ঝেঁকে বসেছে, তা সমূলে উৎপাটন করা হবে।”

শপথে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে বুধবার ও বৃহস্পতিবার শহীদ ওসমান হাদির সংগ্রামী জীবন ও আদর্শ তুলে ধরে সারাদেশে দেয়াল লিখন কর্মসূচি পালনের ঘোষণা দেন আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, “২৪ ও ২৫ ডিসেম্বর বাংলাদেশের প্রতিটি রাস্তা ও দেয়ালে শহীদ হাদি যে স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলেছেন, তা জনগণের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার লড়াই ও বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে হবে। আগামী ২৬ ডিসেম্বর আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

হাদি হত্যার বিচার নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সরকারি বার্তা পাওয়া যায়নি জানিয়ে তিনি আরও বলেন, “আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং পেশাদার ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।”

কর্মসূচিতে বক্তব্য দেন শহীদ হাদির বড় ভাই শরিফ উমর বিন হাদি। তিনি বলেন, “জীবিত ওসমান হাদির চেয়েও শহীদ ওসমান হাদি আজ অনেক বেশি শক্তিশালী হয়ে আমাদের কাছে ফিরে এসেছেন। কেউ যদি মনে করে, সময় পার হলেই দায়মুক্তি মিলবে—তবে তারা ভুল করছে। অপরাধীদের একদিন অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে।”

কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা হাদি হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ