বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

তরুণদের প্রশিক্ষণে জনশক্তিতে রূপান্তরের আহ্বান তারেক রহমানের

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনে দলীয় প্রার্থী তারেক রহমান বলেছেন, দেশের তরুণ ও যুবসমাজকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। তিনি বলেন, অতীতেও বিএনপি দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষা করেছে, এবারও করবে। তবে সামনে কঠিন সময় আসছে, এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গতকাল বিকেলে বগুড়া জেলা বিএনপির আয়োজনে শহরের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান, কৃষক দলের সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, শিক্ষাবিদ এ কে এম ওয়াহিদুজ্জামান, সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ, কাজী রফিকুল ইসলাম, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, আলী আজগর তালুকদার হেনা, হামিদুল হক চৌধুরী হিরু, যুবদল নেতা আবু হাসানসহ জেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতারা।

তারেক রহমান বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে অনলাইনভিত্তিক বিভিন্ন পেশায় নিয়োজিতদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি যাদের জন্য ইন্টারনেট ব্যবহারের ব্যয় বেশি, তাদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা করা হবে।

তিনি জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান অক্ষুণ্ন রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারেক রহমান বলেন, দেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত। এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে।

সভায় জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্য ও আন্দোলনে আহত যোদ্ধারাও অংশ নেন। জেলা বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ