শনিবার, জুলাই ১৮, ২০২৬

হেডের আরেক সেঞ্চুরিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার দাপট, ইংল্যান্ড কোণঠাসা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

অ্যাডিলেডে ট্র্যাভিস হেডের ব্যাটে আবারও দাপট দেখাল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে টানা চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়ে ইংল্যান্ডের প্রতিরোধ ভেঙে দেন এই বাঁহাতি ব্যাটার। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭১ রান করেছে স্বাগতিকরা, লিড দাঁড়িয়েছে ৩৫৬ রানে।

এর আগে প্রথম ইনিংসে ১৬৮ রানে ৮ উইকেট হারিয়েও লড়াই চালায় ইংল্যান্ড। বেন স্টোকস ও জোফরা আর্চারের নবম উইকেট জুটিতে আসে ১০৬ রান। স্টোকস ৮৩ ও আর্চার ১০৫ বলে ৫১ রান করে আউট হন। তবে তাদের সেই লড়াইও অস্ট্রেলিয়ার বড় লিড ঠেকাতে পারেনি। সফরকারীরা শেষ পর্যন্ত অলআউট হয় ২৮৬ রানে। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ছিল ৩৭১ রান।

বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড তিনটি করে উইকেট নেন, নাথান লিয়নের শিকার দুটি।

দ্বিতীয় ইনিংসে হেড ১৯৬ বলে ১৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ১৪২ রান করে অস্ট্রেলিয়ার ইনিংস টেনে নিচ্ছেন। ৯৯ রানে জীবন পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ ১৭৫ রানের পথে ছুটছেন তিনি। অ্যালেক্স ক্যারির সঙ্গে পঞ্চম উইকেটে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হেড। ক্যারি অপরাজিত আছেন ৫২ রানে।

ইংল্যান্ডের হয়ে জশ দুটি উইকেট নিলেও ম্যাচে ফেরার মতো অবস্থায় নেই সফরকারীরা। বড় লিড ও হাতে পর্যাপ্ত উইকেট থাকায় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতেই।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ