বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

রাতভর অবরোধ শেষে ভোরে স্বাভাবিক হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল

পাঠক প্রিয়

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রাতভর অবরোধের পর ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছেন আন্দোলনকারীরা। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের যান চলাচল। দীর্ঘ সময়ের অবরোধে সৃষ্ট যানজট নিরসনে শুক্রবার সকাল থেকেই কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে শনি আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দিলে ঢাকামুখী ও চট্টগ্রামমুখী উভয় লেনেই আটকে থাকা যানবাহনগুলো একে একে চলাচল শুরু করে।

রাতভর অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি জমে যায়। ভোরের পর যান চলাচল শুরু হলেও যানবাহনের চাপ বেশি থাকায় গাড়িগুলো ধীরগতিতে চলাচল করছে।

বাস, ট্রাক ও পণ্যবাহী যানগুলোকে পর্যায়ক্রমে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। যাত্রাবাড়ী, শনির আখড়া ও সায়দাবাদ এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকার পর অবরোধ প্রত্যাহারের খবরে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে রাতভর দুর্ভোগের রেশ এখনো কাটেনি। অনেক যাত্রী জানান, তারা সারারাত যানবাহনের ভেতরেই কাটিয়েছেন।

চট্টগ্রামগামী যাত্রী আব্দুল্লাহ আল মামুন বলেন, “ভোর হওয়ার পর অবরোধ উঠেছে শুনে স্বস্তি পেয়েছি। কিন্তু সারারাত যে কষ্ট গেছে, সেটা ভুলবার নয়।”

এদিকে যানজট পরিস্থিতি ও অবরোধ প্রত্যাহার নিয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ