শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ভারতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

ঢাকা, ১৮ ডিসেম্বর – ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের তৃতীয় দিনে একক ইভেন্টে সাফল্য না পেলেও দ্বৈত বিভাগে বাংলাদেশের খেলোয়াড়রা আশার সঞ্চার করেছে।

পুরুষ দ্বৈতে আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটি ভারতের ডেভার্ট মান ও সৌরভ নাইনকে রোমাঞ্চকর তিন সেটের লড়াইয়ে ২১-১৯, ১৭-২১ ও ২১-১৪ পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। আর মাসুদ আহমেদ-সাদাকাত রবিন জুটি মালয়েশিয়ার লিউ ওয়েন জি ও জিয়া লি তানের বিপক্ষে প্রথম সেট হারানোর পর পরের দুই সেটে ২১-১৪ ও ২১-১৭ পয়েন্টে জয় পায়। শুক্রবার এই দুটি জুটি কোয়ার্টার ফাইনালে খেলবে।

জুমার-অহিদুল জুটি ইতিমধ্যেই ঘরের মাঠে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখাচ্ছে। সম্প্রতি তারা কানাডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছিল। ভারতের বিপক্ষে ম্যাচে অহিদুল ইনজুরির মধ্যেও খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলে জয় নিশ্চিত করেন। জুমার ম্যাচের পর জানিয়েছেন, ঘরের মাঠে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে তারা খেলছেন।

দিনাজপুর আলোরা শাটলার একাডেমি থেকে উঠে আসা মাসুদ-রবিন জুটি কোয়ার্টার ফাইনালে আশাবাদী। তারা জানিয়েছেন, শেষ আটেও জয় নিয়ে কোর্টে নামবেন।

তবে সব ইভেন্টে সাফল্য আসেনি বাংলাদেশের জন্য। পুরুষ দ্বৈতে মোস্তাফিজুর রহমান লিপটন-রাফিউল রাইদ জুটি এবং রাহাতুন নাঈম-মিজানুর রহমান জুটি, নারী দ্বৈতে ডালিয়া-মাথিনা ও রেশমা-বৃষ্টি জুটি এবং মিশ্র দ্বৈত সিফাত উল্লাহ–বৃষ্টি খাতুন জুটিও তাদের ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে।

দ্বৈত ইভেন্টে দুটি জুটি কোয়ার্টার ফাইনালে উঠে আশা জাগালেও বেশ কয়েকটি ইভেন্টে বাংলাদেশের খেলার ফলাফলে হতাশা ছড়িয়ে গেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ