মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থী বাবুর মনোনয়ন ফরম উত্তোলন

পাঠক প্রিয়

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন মাহমুদ হাসান খান বাবু। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাঁর পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, চুয়াডাঙ্গার দুই আসনে এ পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে বাবুর মনোনয়ন ফরম উত্তোলনের তথ্য নথিভুক্ত হয়েছে। অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা-২ আসনে বৃহস্পতিবার পর্যন্ত একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে অন্য প্রার্থীরাও ফরম সংগ্রহ করতে পারবেন।

মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুসহ দলীয় অন্যান্য নেতারা।

চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৬ হাজার ৬৩১ জন, নারী ভোটার দুই লাখ ৪৫ হাজার ৭৪৩ জন এবং তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার রয়েছেন। আসনে মোট ১৭০টি ভোটকেন্দ্র রয়েছে। এটি দামুড়হুদা ও জীবননগর উপজেলা এবং সদর উপজেলার অংশবিশেষ (নেহালপুর, বেগমপুর, গড়াইটুপি ও তিতুদহ ইউনিয়ন) নিয়ে গঠিত।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ