রবিবার, জুন ২৮, ২০২৬

উল্টে যাওয়া ট্রাকে অচল এয়ারপোর্ট রোড, চরম ভোগান্তিতে নগরবাসী

পাঠক প্রিয়

সালাহর চোটে শঙ্কা, নকআউটে ওঠা মিশরের সামনে বড় দুশ্চিন্তা

অনলাইন ডেস্ক নকআউট পর্বে জায়গা নিশ্চিত করলেও ইনজুরি শঙ্কায় পড়েছে মিশর জাতীয় ফুটবল দল। ফিফা বিশ্বকাপ-এ নকআউটে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৪৩ জন...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়, চীনের সঙ্গে ৮ সমঝোতা ও ৩ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর...

অনলাইন ডেস্ক 

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনের সড়কে একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ায় এয়ারপোর্ট রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার ফলে এক লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, যার প্রভাব ছড়িয়ে যায় বনানী ও মিরপুর পর্যন্ত। এতে অফিসগামী, স্কুলগামীসহ সব শ্রেণির যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়, সকাল ৮টা ৫৩ মিনিটে নিকুঞ্জ-১ এর আউটগোয়িং লেনে ট্রাকটি উল্টে যায়। ট্রাকটি উল্টে পড়ায় রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয় এবং দ্রুত ট্রাক সরানোর কার্যক্রম শুরু করে ট্রাফিক পুলিশ।

দীর্ঘ প্রচেষ্টার পর সকাল সাড়ে ৯টার দিকে উল্টে যাওয়া ট্রাকটি সড়ক থেকে সরানো হয়। গুলশান ট্রাফিক বিভাগের আরেকটি পোস্টে জানানো হয়, ট্রাক অপসারণের পর যানবাহন চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন।

তবে ট্রাক সরানো হলেও সকালভর দুর্ঘটনার রেশ কাটেনি। এয়ারপোর্ট রোড ধরে যানজট একদিকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে যানজট ছড়িয়ে পড়ে মিরপুরের কালশী পর্যন্ত। অনেক যাত্রীকে নির্ধারিত সময়ে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে না পেরে পথে দীর্ঘ সময় আটকে থাকতে দেখা যায়।

সকালের ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ এই সড়কে এমন দুর্ঘটনায় নগরীর ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা আবারও স্পষ্ট হয়ে উঠেছে। নিয়মিত যানজট ও দুর্ঘটনা এড়াতে বিকল্প সড়ক ব্যবস্থাপনা, ভারী যান চলাচলের সময়সূচি নিয়ন্ত্রণ এবং দ্রুত উদ্ধার ব্যবস্থাকে আরও কার্যকর করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা মাঠে কাজ করছে এবং চালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিচ্ছে।

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়, চীনের সঙ্গে ৮ সমঝোতা ও ৩ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, সফরটি দুই...

ট্রাফিক আইন ভাঙলেই কাটা হবে লাইসেন্সের পয়েন্ট, কঠোর হচ্ছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি...

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে

অনলাইন ডেস্ক রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...