শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

পাঠক প্রিয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

মাসুদুজ্জামান বলেন, “আপনাদের অনেকেরই মন ভেঙে যাবে। আমি আসলে নির্বাচন করব না। আমি উদ্বিগ্ন। আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি জানি এটা কী পরিমাণ কষ্ট! আপনাদের জন্য আশার জায়গা ছিল, আশাহত হতে হচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থার কারণে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”

তিনি আরও বলেন, “একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব। আমি জানি কী কাজ করতে যাচ্ছি। অনেকেরই বুক ফেটে যাচ্ছে, আমার কাছেও তেমন মনে হচ্ছে। আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদুজ্জামান উল্লেখ করেন, “আমি আমার পরিবারকে সময় দিতে পারি না। অনেক রাত হয়ে যায়, কিন্তু নির্বাচনের কারণে যেতে পারি না। আমার পরিবার চাচ্ছে না। পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত এবং ভীত। এছাড়া কিছু নিরাপত্তা বিষয়ও আছে, যা বিস্তারিত বর্ণনা করার মতো নয়। পরিবেশ নেতিবাচক। সবকিছু বিবেচনা করে আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল। নারায়ণগঞ্জের চারটি আসনে এই তালিকায় প্রার্থীর নাম ছিল। ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

তালিকায় নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছিলেন মাসুদুজ্জামান মাসুদ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ