শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির নতুন কর্মসূচি ‘আমার ভাবনায় বাংলাদেশ’

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দীর্ঘ ১৮ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে ‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’

মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচিটির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, রিল মেকিং প্রতিযোগিতাটি শুরু হবে ১৬ ডিসেম্বর এবং চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। এতে ১ মিনিট দৈর্ঘ্যের রিল তৈরি করে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।

মাহদী আমিন বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মোট ১১টি নির্ধারিত থিমের যেকোনো একটির ওপর রিল তৈরি করতে হবে। সেরা ১০ জন অংশগ্রহণকারী একটি বিশেষ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন।

তিনি আরও জানান, এ কর্মসূচি উপলক্ষে একটি লিফলেট প্রকাশ করা হয়েছে, যেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণের ছয়টি ধাপ উল্লেখ করা আছে। প্রথম ও দ্বিতীয় ধাপে নির্ধারিত থিমের মধ্য থেকে একটি বেছে নিয়ে ১ মিনিটের মধ্যে রিল তৈরি করতে হবে। তৃতীয় ও চতুর্থ ধাপে অংশগ্রহণকারীদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটক—এই চারটি সামাজিক যোগাযোগমাধ্যমের যেকোনো একটিতে নিজ নিজ অ্যাকাউন্ট থেকে রিলটি পোস্ট করতে হবে। পঞ্চম ধাপে রিলের ক্যাপশনে নির্ধারিত হ্যাশট্যাগের পাশাপাশি অবশ্যই ‘বাংলাদেশ ফাস্ট’ ব্যবহার করতে হবে। ষষ্ঠ ও শেষ ধাপে রিলটির লিংক বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে পোস্ট করতে হবে।

রিলের ধরন হতে পারে যেকোনো ভিডিও কনটেন্ট—একক বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ বা অভিনয়। মূল্যায়নে ৩০ শতাংশ থাকবে জনমতের ভিত্তিতে এবং বাকি ৭০ শতাংশ নম্বর দেবেন জুরি বোর্ড।

প্রতিযোগিতার নির্ধারিত থিমগুলো হলো—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

নতুন কার্যালয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিনা—এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, এটি বিএনপির একটি অফিস; একে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয় বলা ঠিক হবে না। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তিনি আরও জানান, দলের ভবিষ্যৎ নির্বাচনী কার্যক্রমও এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সায়মুন পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ