শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে : মির্জা ফখরুল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ১৬ ডিসেম্বর – মহান বিজয় দিবসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়, কিন্তু দেশের মানুষ তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

তিনি বলেন, “স্বাধীনতার শত্রুরা যারা একাত্তরে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আজ তারা পুনরায় সক্রিয় হতে চায়। মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে ইনশাআল্লাহ।”

মির্জা ফখরুল মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন। তিনি আরও জানান, ২৫ ডিসেম্বর দেশে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন।

মহাসচিব বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধে আমরা ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করেছি। এজন্য এদিন বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। বিএনপি নেতারা মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠাতার আত্মার শান্তি কামনা করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ