শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার। ভর্তি পরীক্ষার প্রথম দিন চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ‘ই’ ইউনিটে মোট পরীক্ষার্থী ১ হাজার ২৫১ জন। পরীক্ষায় ৪৫ নম্বরের ব্যবহারিক অংশ এবং ২৭ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে না।

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “এবারও নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। ‘ই’ ইউনিটের মধ্য দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হলো। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।”

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি একই সময়ে। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়। এতে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়ে ৭২ হাজার ৪৬৩টি, ‘বি’ ইউনিটে ৭৯ হাজার ৭৯৬টি, ‘সি’ ইউনিটে ২০ হাজার ৬৮৪টি, ‘ডি’ ইউনিটে ২৫ হাজার ৮২০টি এবং ‘ই’ ইউনিটে ১ হাজার ২৫১টি আবেদন। সব মিলিয়ে মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ১৪ জন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ