রবিবার, আগস্ট ৯, ২০২৬

আমার বাড়িতে ততোদিনে কলার গাছে কলা ধরে যাবে

পাঠক প্রিয়

রাস্তা দিয়ে হাঁটছিলাম। দেখি নতুন একটা
সুপারশপ। সখ করে ভেতরে গেলাম। পাকা পাকা কলা পেলাম সামনেই। ভাবলাম নেই।
কলা দেন। সরি স্যার, আপনি কাইন্ডলি ওই কাউন্টারে যান। এগুলো ডিসপ্লে।
ওহ সরি। ওকে ওকে।
আপু কলা দিন এক হালি।
একটু অপেক্ষা করুন স্যার।
ভদ্রনারী গেলেন হাতের গ্লভস পরতে। গ্লভস পরে এসে বললেন, স্যার একটু সময় দিন। এখনি দিচ্ছি। এবার গেলেন একটা ছুড়ি আনতে।
ছুড়ি এনে কলার ছড়ি নামিয়ে বারবার পরীক্ষা করতে লাগলেন ঠিক কোনপাশ দিয়ে কাটবেন।
মিনিট দুয়েক গবেষণা শেষে চারটা কলা আলাদা করার চেষ্টা করছেন। আস্তে আস্তে যেভাবে মুরগি জ..বাই দেয় সেভাবে বারবার ছুড়ি চালাচ্ছেন। আমি ভাবলাম কলাকে জ..বাই দেয়া হচ্ছে। জোরে জোরে আল্লাহ হু আকবর আল্লাহু আকবর পড়া শুরু করলাম।
মিনিট দুয়েক পড়েই যাচ্ছি। উনার কলা জ..বাই শেষ হয়েও হচ্ছে না। আরেকজনকে ডেকে আনলেন। উনিও হাতে গ্লভস পরে দুই তিনবার ছু.ড়ি চালিয়ে এক থোকা কলার কাদি থেকে চারটা কলা আলাদা করলেন। মুখে বিজয়ের হাসি।
১৯৫৩ সালে বিশ্বের প্রথম ব্যক্তি নিউজিল্যান্ডের পর্বতারোহী স্যার এডমুন্ড পার্সিভ্যাল হিলারি মাউন্ট এভারেস্ট জয় করেও হয়তো এতো আনন্দ পাননি।
দ্বিতীয় নারী কলা চারটা আলাদা করে যে আনন্দ পেলেন।
আমি কলা চারটা হাতে নিতে চাইলাম। বললেন, সরি স্যার কাইন্ডলি একটা ট্রলি নিন।
এরপর আমি ফের গেটের কাছ থেকে একটা ট্রলি নিলাম। যে ট্রলিতে পাঁচমন চাল বহন করা যাবে।
ট্রলিটায় চারটা কলা রাখতে গেলে সে নারী দৌড়ে এসে বললেন, স্যার একটা প্যাকেটে দেই। বলেই কস্টেপ দিয়ে কলার শরীর আটকে দিল।
কস্টেপ মোড়ানো দেখে মনে হলো কলাগুলো দৌড়ে যেন পালাতে না পারে সেজন্য এই ব্যবস্থা। একজন আ.সামিকেও পুলিশ এতো টাইট করে বাঁধে না।
আমি চারটা আ.সামি সরি চারটা কলা ট্রাকের সমান ট্রলিতে নিয়ে বিল দিতে গেলাম। একজন এসে বলল, স্যার সিরিয়াল ব্রেক করা যাবে না। সামনে তাকায় দেখি পনেরজন কাস্টমার লাইনে।
বিশ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আমার সিরিয়াল এলো। কলার গায়ে বারকোডে মেশিন ধরলো। পিক করে আওয়াজ হলো।
ঠিক তখনই বিল নেয়া লোকটা বলে উঠলো স্যার একটু ওয়েট করুন। সফটওয়্যারে আমাদের কলার দাম আপডেট দেয়া নেই।
বললাম আরে ভাই চল্লিশ টাকা হালির কলা কিনতে এসে এতো কিছু। টাকা রাখুনতো পরে আপডেট মাইরেন।
সরি স্যার, আপডেট না হওয়া পর্যন্ত বিল নেয়া যাবে না।
এরপর আর ধর্যে কুলালো না।
চারটা কলা ট্রলিতে রেখে বের হয়ে চলে এলাম।
পেছন থেকে সেলসগার্ল ডাকছে। স্যার বিল আপডেট হয়েছে। কলা নিয়ে যান।
এক দৌড় দিলাম আর বললাম গুষ্টি মারি কলার। তোরা জ..বাই কর, বিল আপডেট কর আর খা। আমার বাড়িতে ততোদিনে কলার গাছে কলা ধরে যাবে।
আকাশ হোসাইন এর ফেসবুক থেকে সংগৃহীত

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ