শনিবার, জুন ২৭, ২০২৬

৩০ বছর কারাগারে, অবশেষে মুক্তি পেলেন রাহেলা বেগম

পাঠক প্রিয়

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ: ১৯৯৮ সালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ৩০ বছরের বেশি সময় ধরে জেলে বন্দি ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার দিঘা গ্রামের রাহেলা বেগম (৬৫)। মধ্যবয়সে কারাগারে প্রবেশ করা রাহেলা বেগম আজ বৃদ্ধা, শারীরিক ও মানসিকভাবে দুর্বল। দীর্ঘ ত্রিশ বছর কারাগারের অন্ধকার কাটানোর পর অবশেষে তিনি মুক্তি পেয়েছেন।

কারাগারে কাটানো দিনগুলোর স্মৃতি ফিরে এসে কণ্ঠ কাঁপা রাহেলা বেগম বলেন, “জেলে কাঁথা সেলাই করতাম। দিন যেন এক বছর মতো দীর্ঘ লাগত। জীবন, সংসার সবকিছুই মিলানো যেত না। আমি শুধু চাই আমার দিকে সরকার একটু নজর দেয়।”

তার বড় বোন সাহেলা বেগম জানান, “জীবনের শেষ প্রান্তে এসে আমার বাড়িতেই রাহেলার ঠাঁই হয়েছে। সরকারি সহযোগিতা থাকলে অন্তত খেয়ে-পড়ে বেঁচে থাকতে পারত। সমাজের বিত্তবানদের কাছে মানবিক দৃষ্টিতে এগিয়ে আসার আবেদন জানাই।”

নওগাঁ জেলা জেলসুপার রত্না রায় বলেন, রাহেলা বেগমের কারাদণ্ডের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছিল। তবে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা পরিশোধ করতে না পারায় তার মুক্তি আটকে ছিল। সংশ্লিষ্ট দপ্তরের সহায়তায় এবং একজন মানবিক কর্মকর্তার উদ্যোগে তার মুক্তি নিশ্চিত হয় ১২ জানুয়ারি।

কারাগারের লোহার ফটক পেরিয়ে বাইরে আসার পর রাহেলার চোখে ছিল বিস্ময়, মুখে অশ্রু আর বুকভরা দীর্ঘশ্বাস। তার মুক্তি কেবল একজন বন্দির নয়, এটি আমাদের সমাজ, রাষ্ট্র ও মানবিক দায়িত্বের এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাজ ও রাষ্ট্র কতটা পাশে দাঁড়াবে, সেটিই এখন দেখার বিষয়।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ