বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে : আরএফইএফ সভাপতির

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ স্পেনেই অনুষ্ঠিত হবে—এমন জোরালো ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লুসান। পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া শতবর্ষী এই বিশ্বকাপে নেতৃত্ব দেবে স্পেন এবং ফাইনাল ম্যাচের আয়োজনও দেশটিই করবে বলে তিনি মন্তব্য করেছেন।

সোমবার রাতে মাদ্রিদ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লুসান বলেন,
“স্পেন বিশ্বকাপের নেতৃত্ব দেবে এবং ফাইনাল হবে এখানেই।”

তবে ফাইনাল ম্যাচটি স্পেনের কোন শহর বা কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে—সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বের্নাবেউ এগিয়ে, কাম্প নউ বড় চ্যালেঞ্জার

স্প্যানিশ গণমাধ্যম দীর্ঘদিন ধরেই রিয়াল মাদ্রিদের সংস্কারকৃত সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামকে ফাইনালের প্রধান ভেন্যু হিসেবে এগিয়ে রাখছে। আধুনিকায়নের পর স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত বলে মনে করা হচ্ছে।

তবে দৌড়ে পিছিয়ে নেই বার্সেলোনার কাম্প নউ স্টেডিয়ামও। দীর্ঘ সংস্কার শেষে স্টেডিয়ামটির ধারণক্ষমতা দাঁড়াবে প্রায় ১ লাখ ৫ হাজারে, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। গত নভেম্বরে সীমিত দর্শক নিয়ে মাঠে ফিরলেও পুরোপুরি প্রস্তুত হলে কাম্প নউ ফাইনাল আয়োজনের শক্ত দাবিদার হয়ে উঠতে পারে।

মরক্কোর স্বপ্নে অনিশ্চয়তা

যৌথ আয়োজক দেশ মরক্কোও ফাইনাল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। দেশটি নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে ফাইনাল আয়োজন করতে চায়, যা ২০২৮ সালে শেষ হলে ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামে পরিণত হবে।

তবে চলতি মাসে মরক্কোয় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে বিশৃঙ্খলার ঘটনা দেশটির সম্ভাবনাকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শতবর্ষের বিশ্বকাপ, তিন মহাদেশে ম্যাচ

বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ২০৩০ আসরের একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতেই।

এর আগে ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। ওই আসরের ফাইনাল ভেন্যু হিসেবে আগেই ঘোষণা করা হয়েছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের নাম।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ