সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

১৮৫৭ খ্রিস্টাব্দে একজন মুসলিম সিপাহীকে অল্প আগুনে ভুনা করা হয়েছিল : সুফি সাগর সামস্

পাঠক প্রিয়

১৭৫৭ খ্রিস্টাব্দে ইংরেজরা বঙ্গ প্রদেশের নবাব সিরাজদ্দৌলাকে পরাজিত করে বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠা করে। সম্রাট শাহ আলম ইংরেজদের সঙ্গে সন্ধি করেছিল। সন্ধি স্থাপনের পর গোটা ভারত সাম্রাজ্যের প্রকৃতি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক. ইংরেজদের পক্ষ অবলম্বন করা, দুই. ইংরেজদের বিপক্ষে লড়াই করে মৃত্যুবরণ করা।

এরূপ ভয়ঙ্কর পরিস্থিতিতে ইসলামি অস্থায়ী সরকারের প্রধান সাইয়্যেদ আহমেদ বেরলভি (র) এর নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে অবিচল থাকেন রোহিলা খন্ডের পাঠান সর্দারবৃন্দ, মারাঠার বিভিন্ন দল ও মহিশুরের সুলতান ফতেহ আলী খান টিপু। বালাকোটে সাইয়্যেদ আহমেদ (র) এর শাহাদাতের পর ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছিল।

১৮০৩ খ্রিস্টাব্দে ব্রিটিশবাহিনী মুসলিম ভারতের প্রাণকেন্দ্র দিল্লী দখল করে নেয়। দিল্লী দখল করে তারা ঘোষণা করেছিল যে, এখন থেকে ভারতবর্ষের শাসনতান্ত্রিক নীতি হবে, ‘সৃষ্টি স্রষ্টার, সাম্রাজ্য সম্রাটের আর কর্তৃত্ব থাকবে ইস্ট-ইন্ডয়া কোম্পানী বাহাদুরের’। ব্রিটিশের ওই ঘোষণার পর হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী (র) ঘোষণা করেন যে, ‘এখন থেকে ভারতবর্ষ আর দারুল ইসলাম নয়, বরং দারুল হরব। আগ্রাসী শক্তিকে রুখে দাঁড়ানো এবং যিহাদে অংশগ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরয’।

১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের পর ইংরেজ লেখক এডওয়ার্ড থমাসের মতে, শুধুমাত্র দিল্লীতেই ৫০০ আলিমকে ফাঁসি দেয়া হয়েছিল। ১৮৫৭ খ্রিস্টাব্দের ১৮ নভেম্বর দিল্লীর জামে মসজিদের আঙ্গিনায় এক দিনে প্রায় ২৭ হাজার মুসলিমকে হত্যা করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা। ইংরেজরা মুসলিমদের যখন হত্যা করত, তখন শুকরের চামড়ার মধ্যে পুরে সেলাই করে দিত এবং হত্যার পূর্বে শুকরের চর্বি গায়ে মাখিয়ে আগুন জ্বালিয়ে দিত।

লেফটেন্যান্ট মান্ডাজীর লিখেছিলেন, একজন মুসলিম সিপাহীর মুখমন্ডল সংগীনের আঘাতে ক্ষত-বিক্ষত করা হয়, অতঃপর তাকে অল্প আগুনে ভুনা করা হয়। জ্বলন্ত মানুষের দুর্গন্ধে আমার মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। খাজা হাসান নিজামী লিখেছেন, হাজার হাজার মুসলিম নারী ইংরেজদের পৈশাচিক নির্যাতনের ভয়ে নিজেদেরকে কূপে নিক্ষেপ করে আত্মহত্যা করেছিল। অনেক পুরুষ পরিবারের সম্ভ্রম রক্ষার তাগিদে নিজের স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছিল।

দিল্লীর অলিগলি হত্যাকান্ডের লীলাক্ষেত্রে পরিণত হয়েছিল। ঘরবাড়ি পরিণত হয়েছিল জেলখানায়। প্রতিদিন হুগলী নদীর স্রোতে হাজার হাজার মুসলমানের লাশ ভেসে যেত আর নরপিশাচ ইংরেজরা মনোরম উদ্যানে বসে মুসলিমদের লাশ দেখে উপভোগ করত।

সুফি সাগর সামস্
ভারপ্রাপ্ত চেয়ারম্যান
বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ