শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

১৭ বছরের অত্যাচারের নতুন রূপ দেখেছি গত ষোল মাসে: আসিফ মাহমুদ

পাঠক প্রিয়

চট্টগ্রাম প্রতিনিধি: গত ১৭ বছর ধরে দেশে যে নির্যাতন, নিপীড়ন, গুম-খুন ও কারাগারে অত্যাচারের সংস্কৃতি চলেছে, তার একটি নতুন রূপ গত ১৬ মাসে আবারও দেখা গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ফুলতল এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “আমরা দেখেছি কীভাবে গ্রামের অলিগলি থেকে শুরু করে শহরের বাজার এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। এই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আর যদি না দেখতে চাই, তবে এবার ব্যালটে বিপ্লব করতে হবে।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ইতোমধ্যে দেশের ৩০০ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলীয় প্রতীক নয়, বরং দেশের মুক্তির প্রশ্নে যিনি যোগ্য, তাকেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “কার কী মার্কা সেটা দেখার সময় নেই। আমরা শুধু দেখব—কে এই দেশের মুক্তি এনে দিতে পারবে। আমরা চোখ বন্ধ করে তাকেই ভোট দেব।”

একটি ভোটের মাধ্যমেই বাংলাদেশ দীর্ঘমেয়াদি স্বাধীনতা, সুশাসন ও সংস্কারের পথে এগিয়ে যাবে উল্লেখ করে এনসিপির এই মুখপাত্র বলেন, “আপনাদের একটি ভোটের মাধ্যমে বাংলাদেশ আবার সার্বভৌমত্বের পথে এগিয়ে যাবে। এই সুফল শুধু আমরা নয়, আমাদের সন্তানেরাও ভোগ করবে।”

বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “একটি রাজনৈতিক দল ১৭ বছর ধরে সংস্কারের কথা বলে এসেছে। কিন্তু যখন সংস্কারের সময় এসেছে, তখন তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমরা শুধু পাঁচ বছরের ক্ষমতার জন্য ভোট চাইছি না, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইছি।”

তিনি আরও বলেন, “পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং যারা নতুন করে স্বৈরাচারী শক্তি হয়ে উঠতে চায়, তারা গণভোটে ‘না’ ভোটকে জিতাতে ঐক্যবদ্ধ হয়েছে। ৫ আগস্ট যেভাবে আমরা ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করেছি, ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের ঐক্য আবারও নস্যাৎ করে দেব।”

পথসভায় তিনি চট্টগ্রাম-৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী জোবাইরুল আরিফ এবং বান্দরবান আসনের প্রার্থী সুজা উদ্দিনকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ