রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

হোয়াইট হাউজের পাশে অস্ত্রধারীকে গুলি

সরিয়ে নিয়ে হল ডোনাল্ড ট্রাম্পকে

পাঠক প্রিয়

প্রেস কনফারেন্সে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথার মধ্যেই হঠাৎ তার নিরাপত্তারক্ষীদের একজন স্টেজে উঠে এলেন।

ফিসফিস করে ডোনাল্ড ট্রাম্পের কানে কিছু একটা বললেন।

এরপরই হোয়াইট হাউজে অনুষ্ঠিত ঐ সংবাদ সম্মেলন থেকে হঠাৎ করে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান সিক্রেট সার্ভিসের এজেন্টরা।

মি. ট্রাম্পকে বলতে শোনা যায়, “কি হয়েছে?”

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলছেন সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট।

এরপর পুরো হোয়াইট হাউজ লকডাউন করে দেয়া হয়। সকল প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়।

ঘটনার বৃত্তান্ত জানা যায় নয় মিনিটের মাথায় যখন সংবাদ সম্মেলনে ফিরে আসেন ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছে বিবিসি।

সেখানে আসা সাংবাদিকদের তিনি বলেন, “আমি যতদূর বুঝলাম, সিক্রেট সার্ভিসের সদস্যরা হোয়াইট হাউজের পাশে অস্ত্রধারী কাউকে গুলি করেছে।”

তিনি জানান কাউকে হাসপাতালে নেয়া হচ্ছে। সবকিছু এখন নিয়ন্ত্রণে আছে।

তবে যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তার অবস্থা সম্পর্কে তিনি জানেন না।

সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে পরে এক টুইট বার্তায় জানানো হয়, “সিক্রেট সার্ভিস নিশ্চিত করছে যে একটি গুলির ঘটনা ঘটেছে। একজন পুরুষ সন্দেহভাজন এবং সিক্রেট সার্ভিসের একজন সদস্য দুজনকেই হাসপাতালে নেয়া হয়েছে।”

সিক্রেট সার্ভিস নিশ্চিত করছে যে হোয়াইট হাউজের কমপ্লেক্সে কেউ প্রবেশ করতে পারেনি।

ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলছেন, ওই সন্দেহভাজন তার প্রতি কোন খারাপ মনোভাব পোষণ করেন কিনা সেটা তিনি জানেন না।

“আমার সাথে এর কোন সম্পর্কে নাও থাকতে পারে,” সাংবাদিকদের তিনি বলেন।

একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেন তিনি ভয় পেয়ে গিয়েছিলেন কিনা।

জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ভয় পেয়েছি?”

সংবাদ সম্মেলনটি ঠিক কি নিয়ে সে সম্পর্কে পরিষ্কার বোঝা না গেলেও আলোচনার বিষয় ঘটনার পর পুরোটা ঘুরে যায়।

মি. ট্রাম্প সাংবাদিকদের জানান কিছুক্ষণের জন্য তাকে তার কার্যালয় ‘ওভাল অফিসে’ নিয়ে যাওয়া হয়েছিল।

শহরের জরুরী বিভাগ জানিয়েছে গুলিতে আহত ব্যক্তির অবস্থা সংকটাপন্ন।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ