রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

হাসনাত আবদুল্লাহর আয় সাড়ে ১২ লাখ টাকা, মোট সম্পদ ৫০ লাখ টাকার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

কুমিল্লা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা জেলা দেবীদ্বার নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি তার সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তার বার্ষিক আয় ২০২৫–২৬ অর্থবছরে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট পরিমাণ ৫০ লাখ টাকা। এর মধ্যে ২৬ লাখ টাকার স্বর্ণ ব্যাংকে রাখা আছে, আসবাবপত্রের মূল্য ১ লাখ টাকা, এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ৬৫ হাজার টাকা

আইনি তথ্যের অংশে তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। এছাড়া, কৃষিজমি নেই, ব্যবসা প্রতিষ্ঠানে তার মূলধন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা, এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ঋণ গ্রহণ করা হয়নি।

পেশাগত পরিচয়ে হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী হিসেবে উল্লেখিত, তার স্ত্রী গৃহিণী, এবং বর্তমানে তার পিতা-মাতা ও সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার এই তথ্য কমিশনের নিয়ম অনুযায়ী জনসমক্ষে প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ