বুধবার, জুন ৩, ২০২৬

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু: উৎসবমুখর পরিবেশে স্নাতক ভর্তি কার্যক্রম

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা সোমবার থেকে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই পরীক্ষা সকাল ৯.৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম দিন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নেতৃত্বসহ অন্যান্য কর্মকর্তা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম।

পরিদর্শনের পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, “ভর্তি পরীক্ষার আয়োজন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা চেষ্টা করেছি, ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবক যেন কোনো প্রকার ভোগান্তির সম্মুখীন না হন।”

এবার ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে চিত্রাঙ্কন ও আলপনা প্রদর্শন করেছেন। এছাড়া সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

উল্লেখ্য, এ বছর ১৭৯৫টি আসনের বিপরীতে ৯৪ হাজার ২৭৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ