মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না, রাত্রি জাপনের প্রস্তুতি ইনকিলাব মঞ্চের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ২৬ ডিসেম্বর : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শুক্রবার শাহবাগে অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, “হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে রাত্রি জাপনের প্রস্তুতিও রয়েছে।” তাঁর বক্তব্যে আন্দোলনকারীদের মধ্যে আরও দৃঢ়তা লক্ষ্য করা যায়।

শাহবাগে গণঅবস্থান, যান চলাচল বন্ধ

শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী-জনতা শাহবাগে এসে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।

অবরোধ চলাকালীন আন্দোলনকারীদের স্লোগানে শাহবাগ প্রকম্পিত হয়ে ওঠে। “নারায়ে তাকবির, আল্লাহু আকবার”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে”—এমন নানা স্লোগানে তারা হত্যার বিচার দাবি জানান।

ফেসবুক আহ্বান থেকে রাজপথে আন্দোলন

এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়। সেই আহ্বানের প্রেক্ষিতেই ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে মানুষ শাহবাগে জড়ো হন বলে জানান সংগঠনের নেতারা।

হত্যাকাণ্ডের পটভূমি

ওসমান হাদি গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশাযোগে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেদিনই তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিচারের দাবিতে অনড় আন্দোলনকারীরা

ইনকিলাব মঞ্চের নেতারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। তাঁদের দাবি, দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন—বিচারের সুস্পষ্ট অগ্রগতি না দেখা পর্যন্ত শাহবাগ ছাড়ার কোনো পরিকল্পনা তাদের নেই। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ