শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

হবিগঞ্জে বিএনপি প্রার্থীদের নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু

পাঠক প্রিয়

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের তিনটি আসনে (হবিগঞ্জ-১, হবিগঞ্জ-৩ ও হবিগঞ্জ-৪) নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার ও বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই আসনের প্রার্থীরা পৃথকভাবে তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ-এর পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক এবং যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু। একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ আসনে জামায়াত প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমানও মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মো. নজরুল ইসলাম ও বাইতুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুস শহিদ।

অপরদিকে, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর, বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ