সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই: আমানউল্লাহ আমান

পাঠক প্রিয়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠায় অবিচলভাবে কাজ করে যাচ্ছে।
তাই আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর জয় নিশ্চিত করাই সময়ের দাবি।

রবিবার বিকেলে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

অমানউল্লাহ আমান বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের হাতে দেশের ভবিষ্যৎ কখনোই নিরাপদ হতে পারে না। তিনি অভিযোগ করে বলেন, দেশের মানুষকে রাজনৈতিকভাবে অন্ধকারে রাখার চেষ্টা চলছে, কিন্তু জনগণই গণতন্ত্র পুনরুদ্ধারের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, “দেশকে এ ধরনের বিপদ থেকে রক্ষা পেতে জনগণকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে যেমন সংগ্রাম করছে, নির্বাচনেও সে লড়াই অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের মাধ্যমে এলাকার শিক্ষাব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ