মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

সুপার এইট ক্রিকেটের গ্রুপ দুইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তানইংল্যান্ড। ম্যাচে টস জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে শুরুতে ফিল্ডিং করবে ইংল্যান্ড।

আজ মঙ্গলবার এই ম্যাচটি শুরু হবে ক্যান্ডির পাল্লেকেল্লে স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০ মিনিটে

পাকিস্তান তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে খেলা হয়নি। একাধিকবার সময় নির্ধারণ করা হলেও বৃষ্টি থামায়নি, ফলে ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তাই আজকের ম্যাচ পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অপরদিকে, ইংল্যান্ড সুপার এইটের দুর্দান্ত সূচনা করেছে। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রানের ব্যবধানে জিতে তারা গ্রুপে শক্ত অবস্থান তৈরি করেছে। পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে যাওয়াই এখন ইংল্যান্ডের মূল লক্ষ্য।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

  • সাহিবজাদা ফারহান

  • সাইম আইয়ুব

  • সালমান আগা (অধিনায়ক)

  • বাবর আজম

  • ফখর জামান

  • উসমান খান (উইকেটকিপার)

  • শাদাব খান

  • মোহাম্মদ নওয়াজ

  • শাহিন আফ্রিদি

  • সালমান মির্জা

  • উসমান তারিক

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

  • ফিলি সল্ট

  • জশ বাটলার (উইকেটকিপার)

  • জ্যাকব বেথেল

  • টম ব্যান্টন

  • হ্যারি ব্রুক (অধিনায়ক)

  • স্যাম কারান

  • উইল জ্যাকস

  • লিয়াম ডসন

  • জেমি ওভারটন

  • জোফরা আর্চার

  • আদিল রশিদ

ম্যাচটি খেলোয়াড় ও ভক্ত উভয়ের জন্য উত্তেজনাপূর্ণ একটি প্রদর্শনী হিসেবে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ