শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

সিলেট টাইটান্স : বিপিএল মাতাতে আসছেন সাইম আইয়ুব

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর শুরুর আগেই শক্তি বাড়াতে বড়সড় ঘোষণা দিল নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স। নিলামের আগেই তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের উদীয়মান টি–টোয়েন্টি অলরাউন্ডার সাইম আইয়ুবকে

বুধবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সাইমকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে সিলেট টাইটান্স। পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লেখে, ‘হ্যালো, সিলেট! সাইম আইয়ুব কল রিসিভ করেছে। আনুষ্ঠানিকভাবে টাইটান্স আরও শক্তিশালী হলো।’

পাকিস্তানের হয়ে নিয়মিত টি–টোয়েন্টি ক্রিকেটে খেলছেন বামহাতি ওপেনার–অলরাউন্ডার সাইম আইয়ুব। আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল ও পার্টটাইম স্পিন বোলিং—দুটোর সমন্বয়ে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশ চাহিদাসম্পন্ন।

এবার বিপিএলে অংশ নিতে যাওয়া সিলেট টাইটান্স নিলামের আগেই স্কোয়াড গোছাতে শুরু করেছে। সাইম আইয়ুবকে দলে নেওয়া সেই প্রস্তুতির বড় ইঙ্গিতই দেয়।

আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল। তার আগে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। নতুন মৌসুম শুরুর আগেই সাইম আইয়ুবের মতো তরুণ তারকাকে দলে টেনে টাইটান্স জানাল শক্তিমত্তার বার্তা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ