শুক্রবার, মে ১, ২০২৬

সিলেটে তহশিলদার ও অফিস সহায়কের মারামারির ভিডিও ভাইরাল, সহকারী বরখাস্ত

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের তোয়াকুল ভূমি অফিসে উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) ও অফিস সহায়কের মধ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে ইতোমধ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহিন শাকিল ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাল হওয়া ভিডিওটি গত ২৫ মার্চের। সেদিন অফিস সহকারী আয়াত উদ্দিন দেরিতে অফিসে আসাকে কেন্দ্র করে উপসহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও শারীরিক সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে অফিস সহকারী আয়াত উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অফিস কক্ষের দরজা বন্ধ করে দুই কর্মকর্তা মারামারিতে লিপ্ত হন। এ সময় বাইরে থাকা সেবাগ্রহীতারা দরজা খোলার জন্য ডাকাডাকি করেন। পরে কয়েকজন সেবাগ্রহীতা জোর করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অফিস সহকারীকে কক্ষ থেকে বের করে নিয়ে যান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সরকারি অফিসে শৃঙ্খলা রক্ষার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ