শনিবার, আগস্ট ৮, ২০২৬

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বন্ধুত্বপূর্ণ ডিনার

সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস

পাঠক প্রিয়

সম্প্রতি সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (SBS) আয়োজিত SBS SG60 ডিনার ২০২৫ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো দেশটির দ্য শেভরনস বলরুমে।

সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবসে সিঙ্গাপুর ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব উদযাপনের উদ্দেশ্যে এ ডিনার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্গাপুরের সংস্কৃতি, সম্প্রদায় ও যুব এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দিনেশ বাসু দাশ এবং তার সাথে ছিলেন মিসেস দিনেশ বাসু দাশ।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশের হাইকমিশনার ফেরদৌসি সাহারিয়ার এবং সিঙ্গাপুরের সংসদ সদস্য ড. হামিদ রাজাক, এমপি।
অনুষ্ঠানকে বহুমাত্রিক ও বর্নাঢ্য করতে স্থান পায় বাংলাদেশি হস্তশিল্পের রঙিন স্টল, কমিউনিটি রিকগনিশন অ্যাওয়ার্ড প্রদান, “রঙধনু – দ্য রেইনবো” প্রকাশনা উন্মোচন এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। সিঙ্গাপুর ও বাংলাদেশি কমিউনিটির ৪৫০ জনেরও বেশি অতিথি এই উৎসবে অংশগ্রহণ করেন।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (SBS) চার দশকেরও বেশি সময় ধরে দুই দেশের জনগণের মধ্যে বন্ধন দৃঢ় করতে, সামাজিক কল্যাণ, সাংস্কৃতিক বিনিময় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ