শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

সারাদেশের ৭৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বে বহিষ্কৃত বিএনপির সারাদেশের ৭৪ জন নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাকর্মীদের লিখিত আবেদন ও পরবর্তী যাচাই–বাছাই শেষে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তারা আবারও দলীয় সকল সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাকর্মীরা হলেন— গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জিয়াউল হাসান স্বপন (জি এস স্বপন), সদর মেট্রো থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া, গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আকরাম হোসেন, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন কাফরুল থানার অন্তর্গত ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, শেরপুর জেলাধীন শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এবিএম সাইফুল মালেক, শ্রীবর্দী পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা (সোনাহার), ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুব কায়সার, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারু, সদর থানা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শেখ মসফিকুর হাসান অভি, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন নান্নু, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার অন্তর্গত ৩নং চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কে এম শামসুল আলম, ৩নং চুন্টা ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব অ্যাড. শামসুল হক, সরাইল থানা বিএনপির সাবেক সদস্য আব্দুর রউফ, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ।

বিএনপি সূত্র জানায়, দল পুনর্গঠন ও মাঠ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে চলমান উদ্যোগের অংশ হিসেবেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ প্রক্রিয়া চালানো হচ্ছে। ভবিষ্যতেও অনুরূপ আবেদনগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রত্যাহার হওয়া নেতাকর্মীদের সংগঠনের আদর্শ, নীতি ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ