রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সংবর্ধনা দেবে বাফুফে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। আসরের শেষ দিনে গত রোববার (২৫ জানুয়ারি) ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সাবিনা খাতুন-মনিকা চাকমাদের দল।

ঐতিহাসিক এই সাফল্যের পর আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশে ফিরছে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটসাল দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে দলটির।

এই অর্জনকে স্মরণীয় করে রাখতে খেলোয়াড়দের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সূত্র জানায়, বিমানবন্দর থেকে নারী ফুটসাল দলকে ছাদখোলা বাসে করে হাতিরঝিল এম্ফি থিয়েটারে নিয়ে যাওয়া হবে। সেখানে আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে চ্যাম্পিয়ন দলের সাফল্য উদযাপন করা হবে।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশকে নিয়ে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ ৬ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে ভুটান।

নারী ফুটসালের এই শিরোপা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন এক গৌরবময় অধ্যায় যোগ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ