সোমবার, আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

পাঠক প্রিয়

জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তি এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, ওষুধ, কম্বল ও বিড়ি সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, সুলতানপুর, চান্দুড়িয়া, তলুইগাছা ও ঘোনা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঘোষপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেরাগাছি ও গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষরা সদর উপজেলার ওয়ারী নামক স্থান হতে ভারতীয় কম্বল, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার দক্ষিণ কালিবাড়ি নামক স্থান হতে এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার আমবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।

এ ছাড়া, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্বশানঘাট নামক স্থান হতে ও তলুইগাছা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল একই উপজেলার নটিজঙ্গল ও বাশবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল মোবারকের মোড় নামক স্থান হতে ভারতীয় বিড়ি জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক নয়লাখ চারহাজার ৬৫০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে  বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে।

-BSS

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ