শনিবার, আগস্ট ২৯, ২০২৬

সাকিব এর এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ পূর্ণ হবে কাল

পাঠক প্রিয়

আর মাত্র একদিন পর বৈধ হচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় তারকা খেলোয়ার সাকিব আল হাসান। কাল তার উপর থেকে আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। অর্থাৎ আগামীকাল তার এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ পূর্ণ হবে।

আগামী বৃহস্পতিবার থেকে সব ধরনের ক্রিকেট খেলতে আর বাধা থাকবে না এই বিশ্বসেরা অলরাউন্ডারের। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গত বছর অক্টোবর মাসেই সব ধরনের ক্রিকেটে সাকিবকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি।

এর মধ্যে রয়েছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার আইন লঙ্ঘনের অপরাধে সাকিবকে এ শাস্তি দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ শাস্তি মেনেও নেন বাংলাদেশের সবচেয়ে সফল এই ক্রিকেটার। এক দিন পর ক্রিকেটে ফিরলেও ভবিষ্যতে যদি একই ধরনের অপরাধ করেন তা হলে সাকিবের এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সাকিবের নিষেধাজ্ঞার খবরটি গত বছর হঠাৎ করেই এসেছিল। এ নিষেধাজ্ঞার কারণে ভারত সফর ও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। গত বিপিএলেও খেলতে পারেননি তিনি। করোনা ভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বেশ কিছু সিরিজ স্থগিত হয়েছে। তাই তেমন বেশি ক্রিকেট মিস করতে হয়নি সাকিবকে। এক বছরের নিষেধাজ্ঞা মুক্ত হয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল তার।

এজন্য করোনা পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে বিকেএসপির মাঠে নিবিড় অনুশীলনও করেন বাংলাদেশের বিশ্ব তারকা। কিন্তু শেষ পর্যন্ত শ্রীলংকা সফর আপাতত স্থগিত হয়ে যাওয়ায় আবারও যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান সাকিব। অবশ্য সেখানে নিজেকে তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েই খেলায় ফিরবেন সাকিব। আগামী মাসেই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আবারও ক্রিকেটে প্রত্যাবর্তন হবে তার। পাঁচ দলের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে বিসিবি। আগামী নভেম্বরের ১৫ তারিখ টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করেছে বোর্ড।

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তাদের আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে সবচেয়ে বড় আকর্ষণ সাকিব। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব দেশে ফিরবেন খেলা শুরুর সপ্তাহখানেকের মধ্যেই। তবে সাকিব আসার আগেই ঠিক হয়ে যাবে তার দল।

পাপন বলেন, ‘সাকিব চলে আসবে। ওর সঙ্গে আমার কথা হয়ে গেছে। সাকিব ১০ তারিখের দিকেই চলে আসছে। টুর্নামেন্টের আগে তো বটেই। আরও আগেও হতে পারে। ও এক সপ্তাহ বা ১০ দিন আগে অবশ্যই আসবে। ও আমাদের এ টুর্নামেন্ট খেলবে এটা নিশ্চিত করেছে। এর মধ্যে ওর দলও হয়ে যাবে। ওর দলের সঙ্গেই অনুশীলন করবে।’ আবারও স্বরূপে ক্রিকেটে ফিরে আসুক সাকিব- এমন প্রত্যাশা অধীর অপেক্ষায় থাকা ভক্তদের।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ