বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানো নিয়ে বিতর্ক, আমিনুল হক বললেন ‘স্টান্টবাজি’

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

অনলাইন ডেস্ক

মিরপুর, ২৫ জানুয়ারি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও সাকিব আল হাসানকে জাতীয় দলে খেলানোর পরিকল্পনা করছে। শনিবার রাতে বোর্ডের এক সভার পর এই তথ্য জানিয়েছিলেন বোর্ডের কিছু পরিচালক।

তবে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক এই সিদ্ধান্তকে ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন। রবিবার মিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সাকিবকে দলে ফেরানোর বিষয়টি কোনো ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, এটি রাষ্ট্রীয় আইনের সঙ্গে সরাসরি যুক্ত। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার হলে এবং তিনি নিরপরাধ প্রমাণিত হলে তখনই তার ফেরার প্রশ্ন ওঠতে পারে।”

সাকিব আল হাসানের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, “দেশের মানুষ একজন কিংবদন্তি ক্রিকেটারের প্রত্যাবর্তন অবশ্যই দেখতে চায়। সাকিবের মতো একজন কিংবদন্তি ফিরে আসুক—এটাই আমরা চাই। কিন্তু তাকে আনতে হলে রাষ্ট্রকে সম্মান দেখিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আনতে হবে।”

ক্রিকেট বোর্ডের কিছু পরিচালকের সমালোচনা করে তিনি বলেন, “আমার কাছে মনে হয়েছে, কিছু পরিচালক ক্রিকেটের ‘ক’ও জানে না। তারা কখনো সংগঠক হিসেবে কাজ করেনি। এ ধরনের পরিচালকের মাধ্যমে কীভাবে ক্রিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব?”

এছাড়া মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে বিসিবির ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার মতে, “সমন্বয় করা গেলে বাংলাদেশের ক্রিকেট আজ এত বড় সংকটে পড়ত না। ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএলের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করা যেত।”

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ