
অনলাইন ডেস্ক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশের সশস্ত্র বাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন জাতীয় দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর অবদান অনন্য।
তারেক রহমান আরও উল্লেখ করেন, পেশাদারিত্ব ও ত্যাগের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। জাতির প্রতিটি সংকটে বাহিনীর অবদান বাংলাদেশকে গর্বিত করেছে।
সশস্ত্র বাহিনী দিবসকে কেন্দ্র করে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দেশের প্রতিরক্ষা খাতের সাফল্য ও ঐতিহ্য স্মরণ করা হচ্ছে।


