শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে মাহফুজ আলমের হুঁশিয়ারি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম বলেছেন, জনগণকে অনিরাপদ করে তোলা হলে বাংলাদেশে ভারত ও ভিনদেশের স্বার্থ রক্ষাকারীদের নিরাপদে থাকতে দেওয়া হবে না। তিনি বলেন, দেশের ভেতরের রাজনৈতিক সংঘাতকে কেউ কেউ দেশের বাইরে নিয়ে গেছে, তবে প্রয়োজনে মুক্তির লড়াইও দেশের বাইরে বিস্তৃত হবে।

সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম অভিযোগ করেন, মুজিববাদী আদর্শ ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় শক্তির বিরুদ্ধে অতীতে কঠোর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা থাকলেও সংযম দেখানোর কারণেই সাম্প্রতিক সহিংস ঘটনার সাহস তারা পেয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ক্ষমা করে যদি ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা নিচ্ছি—আর ক্ষমা করবো না।”

তিনি আরও বলেন, “আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। অনেক ধৈর্য দেখানো হয়েছে, অনেক সমঝোতার চেষ্টা হয়েছে। সুশীলতার নামে আর লাভ নেই।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচার প্রক্রিয়ার প্রসঙ্গ উল্লেখ করে মাহফুজ আলম বলেন, একদিকে বিচার প্রক্রিয়া চললেও অন্যদিকে আইনের ফাঁকফোকর ব্যবহার করে কেউ কেউ ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে—এটি মেনে নেওয়া হবে না।

তিনি দাবি করেন, ১৯৭২ সালের সংবিধানের ভিত্তিতে প্রতিষ্ঠিত মুজিববাদী রাষ্ট্রকাঠামোর মধ্য দিয়েই দেশে হাজার হাজার মানুষের প্রাণ গেছে। তাঁর অভিযোগ, ভারতীয় আধিপত্যবাদ বজায় রাখতে সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী ও শিক্ষকদের একটি অংশকে কব্জা করা হয়েছে, আর কেউ কেউ দেশের ভেতর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মাহফুজ আলম বলেন, এই ধারার বিরুদ্ধেই শরিফ ওসমান হাদি অবস্থান নিয়েছিলেন এবং সে কারণেই তিনি হামলার শিকার হয়েছেন। সমাবেশে বক্তারা এ ঘটনার বিচার এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ