মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

সরকারি কর্মকর্তা হয়েও বিএনপির সমাবেশে অংশ, নির্বাচনে আহ্বান—বিতর্কে মেলান্দহের ইউএনও

পাঠক প্রিয়

 

স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার একটি মাঠে বিএনপির আয়োজিত ওই কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ইউএনও মনিরুজ্জামান। বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনের ওপর। তাই জনগণকে এবার সঠিক নেতা বেছে নিতে ভুল করা যাবে না।”

সরকারি কর্মকর্তা হয়েও রাজনৈতিক দলের সমাবেশে অংশগ্রহণ এবং রাজনৈতিক বক্তব্য দেওয়াকে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

একজন সাবেক জেলা প্রশাসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কোনো সরকারি কর্মকর্তা কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিতে পারেন না। এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।”

এ বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, বিএনপির স্থানীয় নেতারা বলছেন, ইউএনও সমাবেশে আসেন “সৌজন্যবশত”, এবং তিনি রাজনৈতিক বক্তব্য দেননি। তবে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে।

প্রশাসনিক মহলের অনেকে বলছেন, নির্বাচনের আগে এই ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ