শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

সন্ধ্যায় মাঠে নামছে আর্জেন্টিনা, দেখবেন যেভাবে

পাঠক প্রিয়

২০২২-২৩ মৌসুমের ক্লাব ফুটবলের ব্যস্ততা কাটিয়ে জাতীয় দলে ব্যস্ত সময় পার করছেন ফুটবলাররা। দুইটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে এশিয়া সফরে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। চীনের রাজধানী বেইজিংয়ে এশিয়া সফরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে লিওনেল মেসির দল।

এদিকে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে সোমবার (১৯ জুন) ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দোনেশিয়ার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

তবে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৪৯ থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। অস্ট্রেলিয়া ম্যাচের দল থেকে আরও কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হবে। সব মিলিয়ে আগের ম্যাচের একাদশ থেকে ‘সাত-আটটি’ পরিবর্তন আসতে পারে।

ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মেসির পাশাপাশি বিশ্রামে থাকবেন অ্যানহেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিও। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পরিবর্তে জেরনিমো রুলিকে শুরুর একাদশে দেখা যেতে। এদিন ম্যাচের শুরু থেকে একাদশে দেখা যেতে পারে সদ্যই ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতা জুলিয়ান আলভারেজকেও।

অন্যদিকে এ ম্যাচের আগে দুঃসংবাদ আর্জেন্টাইন ভক্তদের জন্য। কারণ, বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচটি দক্ষিণ এশিয়ার কোনো টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে না।

আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ আমেরিকান একটি ওটিটি প্ল্যাটফর্ম আলবিসেলেস্তেদের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। গুগল প্লে স্টোরে ওটিটি প্ল্যাটফর্মের ‘ফ্যানাটিজ’ (Fanatiz) নামের অ্যাপটি পাওয়া যাবে। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম ‘ভিইউ স্পোর্টস’-এও (VUSport) দেখা যাবে। অন্যদিকে ফোটমোবে (fotmob) সরাসরি লাইভ স্কোর দেখা যাবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ