শনিবার, আগস্ট ৮, ২০২৬

শুধু আলেমরা নয়, প্রত্যেকের জবাবদিহি করতে হবে

পাঠক প্রিয়

সোহানা খান
আমি অতি সাধারণ মানুষ। কোনো বিষয়েই উচ্চমার্গীয় জ্ঞান নেই। তাই বলে ইসলাম নিয়ে, সমাজতন্ত্র নিয়ে, গণতন্ত্র নিয়ে, সমাজের নানাবিধ সমস্যা নিয়ে কথা বলতে পারব না সেটা কেমন কথা! আমার বক্তব্যে ত্রুটি থাকলে তা উল্লেখ করলে আমি নিজেকে সংশোধন করে নিব এবং আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু না, আমি যখন ইসলাম নিয়ে কথা বলি তখন এক শ্রেণির মানুষ আমার কথার গঠনমূলক সমালোচনা করতে না পেরে বলেন,
আপনি কি মাদ্রাসায় পড়েছেন, আরবি জানেন, হেদায়া কী, কুদুরি কী, নুরুল আনোয়ার পড়েছেন? বলেন তো সিগা কী, নাহু, সরফ জানেন কিনা, কয়টা তাফসির পড়েেছন, তাফসিরে জামাখশারি, তাফসিরে জালালাইন পড়েছেন ইত্যাদি ইত্যাদি।
ভুল যে ভুল সেটা বোঝার মত এলেম আল্লাহ আমার ভিতরে অবশ্যই দিয়েছেন। আল্লাহ যদি আমাকে এই এলেমটুকুও না দিয়ে থাকেন তবে তিনি হাশরের ময়দানে আমার বিচার করার অধিকার রাখেবেন কেন? খালি আলেমদের বিচার করলেই তো পারেন! আর আমরা অন্ধভাবে যারা যে আলেমের অনুসরণ করেছি তাদের সাথে সাথে জান্নাতে অথবা জাহান্নামে চলে যেতাম। ব্যস, লেঠা চুকে যেত।
আল্লাহ বলেন, নিশ্চয়ই (প্রত্যেকের) কান, চক্ষু ও অন্তকরণ এগুলোর প্রত্যেকটির জন্য জবাবদিহি করতে হবে।” (বনী ইসরাইল-৩৬)। শুধু আলেমরা নয়, প্রত্যেকেই যার যার কৃতকর্ম ও বোধ-বুদ্ধির জন্য দায়ী থাকবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ