শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

শিক্ষার পরিবেশ পুনরুদ্ধার ও প্রস্তাবিত স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষকসমাবেশ

পাঠক প্রিয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাত বিশ্ববিদ্যালয়

সরকারি সাত কলেজে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং প্রস্তাবিত নতুন স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলি মুখোপাধ্যায়। এতে বিভিন্ন বিভাগ ও ইউনিটের শতাধিক শিক্ষক অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত শিক্ষকরা বলেন, প্রস্তাবিত স্কুলিং পদ্ধতি সাত কলেজের দীর্ঘদিনের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করবে এবং শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষা ব্যবস্থায় জটিলতা বাড়াবে।

শিক্ষকেরা অভিযোগ করেন, প্রস্তাবিত পদ্ধতি বাস্তবায়িত হলে কলেজগুলোতে শিক্ষক সংকট, শ্রেণিকক্ষ সংকট ও প্রশাসনিক জটিলতা আরও তীব্র হবে। তারা বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা ইতোমধ্যে সেশনজট ও পরীক্ষা ব্যবস্থার সমস্যায় ভুগছে—এ অবস্থায় নতুন প্রস্তাব কার্যকর হলে সংকট বাড়বে, কমবে না।

মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ড. কাকলি মুখোপাধ্যায় বলেন,
“সাত কলেজের শিক্ষার পরিবেশ ইতোমধ্যেই চ্যালেঞ্জের মুখে। আমরা চাই শিক্ষা কার্যক্রমকে স্থিতিশীল রাখতে যুক্তিযুক্ত পরিকল্পনা ও বাস্তবসম্মত সিদ্ধান্ত। প্রস্তাবিত স্কুলিং পদ্ধতি বাতিল করে বিদ্যমান কাঠামোতে উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।”

শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান। কর্মসূচিতে আরও জানানো হয়, দাবি পূরণ না হলে তারা পরবর্তী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করবেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ