মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

বেরোবি’র শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের জন্য অনুরোধ

পাঠক প্রিয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রংপুর জেলা প্রশাসকের নিকট চিঠি পাঠিয়েছেন বেরোবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

আজ বৃহস্পতিবার (১৪ মে, ২০২০) বিকেলে ই-মেইলে প্রেরিত চিঠিতে উপাচার্য উল্লেখ করেন- উত্তরাঞ্চলের জনমানুষের দীঘদিনের স্বপ্নের বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়, রংপুর। এখানে ৬টি অনুষদের ২১টি বিভাগে দেশের বিভিন্ন জেলার প্রায় নয় হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। দেশব্যাপী করোনা (ঈঙঠওউ-১৯) ভাইরাসজনিত মহামারীর সংক্রমণরোধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কার্যক্রম সরকারি নির্দেশনা মোতাবেক এবং একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। করোনা ভাইরাস (ঈঙঠওউ-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পারিবারিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের ‘বিশ্ববিদ্যালয়ের তহবিল’ থেকে এককালীন আর্থিক অনুদান দেয়ার প্রক্রিয়া চলছে।

বিশ্ববিদ্যালয় ৩টি আবাসিক হলে সর্বোচ্চ ১০০০ শিক্ষার্থী বাস করে। বাকী শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয় সংলগ্ন চকবাজার, আশরতপুর, সরদার পাড়া, কলেজ রোড, খামারপাড়া, দর্শনা ও মডার্ণ এলাকার বিভিন্ন মেস বা বাসায় থাকে। এখানে অধ্যয়নরত বেশির ভাগ শিক্ষার্থী দরিদ্র ও নি¤œবিত্ত পরিবারের সন্তান; এবং এদের অধিকাংশই পড়ালেখার ব্যয়ভার নিজে টিউশনি বা খন্ডকালীন চাকরি দ্বারা নির্বাহ করে। বর্তমানে করোনা ভাইরাসজনিত উদ্ভুত পরিস্থিতিতে লকডাউনে থাকা উল্লিখিত শিক্ষার্থী ও তাদের পরিবারের আয়ের পথ সীমিত হওয়ায় শিক্ষা ব্যয় ও ছুটিকালীন মেস/বাসা ভাড়া নিয়ে শিক্ষার্থীরা গভীর উদ্বিগ্ন । এমতাবস্থায়, শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনায় নিয়ে ছুটিকালীন ভাড়া মওকুফ বা হ্রাস করা প্রয়োজন। -প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ