শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

শিক্ষকদের চতুর্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে সেরা ত্বহা হুসাইন

পাঠক প্রিয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর নবনিযুক্ত শিক্ষকদের চতুর্থ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় মাসের সেরা অংশগ্রহনকারীর পুরস্কার পেয়েছেন জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ত্বহা হুসাইন।

রাতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. কবির এম আশরাফ আলম এবং কোর্স সমন্বয়ক ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালনা পর্ষদ এর সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি চতুর্থ ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণরত শিক্ষকদের মধ্যে দ্বিতীয় মাসের সেরা অংশগ্রহণকারী নির্বাচিত হওয়ায় ত্বহা হুসাইনকে মেডেল প্রদান করেন।

সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ইয়াসমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রভাষক শরীফা আক্তার নিপা, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক লুবনা আক্তার, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ খালিদ হাসান রিয়েল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবুল মুঞ্জের, ইফফাত আরা বাঁধনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ