বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ভাষাণটেকে ফ্রি মেডিকেল ক্যাম্প

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ২৯ জানুয়ারি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজধানীর ভাষাণটেক পুনর্বাসন প্রকল্প (বিআরপি), ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সপ্তাহব্যাপী স্পেশালাইজড ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম শুরু করেছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব সভাপতি ডা. হারুণ আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল। অন্যদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. এস এম মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু, এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসনের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বস্তিবাসীদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে চিকিৎসাসেবা কার্যক্রমে সহায়তা করেন। এছাড়াও, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা ইসতিয়াক মাহমুদ মানিক উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ড্যাবের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও ওষুধ সুবিধা পাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ