বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি: নির্বাচন-পরবর্তী সময়ে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দ, যার মধ্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং নির্দেশনা অনুযায়ী স্থানীয় থানা পুলিশ নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শপথ অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিনটি জোনে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পুরো সংসদ ভবন এলাকাকে কঠোর নিরাপত্তা চাদরের আওতায় রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শপথ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ