রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

লঞ্চ–বাল্কহেড সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেয়েছে সহস্রাধিক যাত্রী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকায় সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান–৫ দুর্ঘটনার মুখে পড়ে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়।

লঞ্চটিতে প্রায় এক হাজারের বেশি যাত্রী থাকলেও এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। সংঘর্ষের পর বিকট শব্দে লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে লঞ্চটি দ্রুত নদীর তীরে ভেড়ানো হয় এবং যাত্রীরা নেমে আশপাশের তীরবর্তী এলাকায় আশ্রয় নেন।

খবর পেয়ে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। একাংশ যাত্রীকে ইমাম হাসান–২ লঞ্চে এবং অন্যদের স্পিডবোট ও সড়কপথে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ঘন কুয়াশার কারণে লঞ্চটি নদীর তীর ঘেঁষে ধীরগতিতে চলছিল। এ সময় মোহনপুর এলাকায় নদীতে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী বাল্কহেড হঠাৎ সামনে চলে এলে সংঘর্ষ ঘটে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে তীরে নামানো হয়। এ ঘটনায় কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘন কুয়াশার মধ্যে নৌপথে চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা ও নৌযান চলাচলে নিয়ন্ত্রণ জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ