বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

লজ্জা নয়, সচেতনতা জীবন বাঁচায়

পাঠক প্রিয়

মনে হয় হাতে একটা স্বচ্ছ জেলির বুদবুদ রাখা আছে অথচ আসলে সেটাই একজন নারীর ডিম্বাশয়ের ভেতর থেকে বের হওয়া ওভেরিয়ান সিস্ট।
নারীদের শরীরে এই সিস্টগুলো অনেকটা নীরব ঘাতকের মতো তৈরি হয়। শুরুতে হয়তো কোনো উপসর্গই থাকে না। কিন্তু একসময় নিচের পেটের ব্যথা মাসিকের অনিয়ম কিংবা ফাঁপা অস্বস্তি জানান দিতে শুরু করে। কারও ক্ষেত্রে হঠাৎ তীব্র ব্যথা দেখা দেয়। কারণ, সিস্ট ফেটে যায় বা পাক খেয়ে জরুরি অবস্থা তৈরি করে।
অনেকেই লজ্জা কিংবা অবহেলার কারণে বিষয়টা চেপে যান। ভাবেন, নিজে নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু দেরি করে ফেলার পরিণতি হয়ে দাঁড়ায় ভয়াবহ। কিছু ক্ষেত্রে এটি টিউমার এমনকি ক্যান্সারের ইঙ্গিতও হতে পারে।
ওভেরিয়ান সিস্ট সবসময় ক্ষতিকর নয়। ছোট সিস্ট নিজে নিজেই সেরে যায়। আবার কিছু সিস্ট ওষুধে নিয়ন্ত্রণে আসে। তবে বড় হলে অস্ত্রোপচার ছাড়া উপায় থাকে না।
তাই নিয়মিত পরীক্ষা করানোই সবচেয়ে বড় সচেতনতা। আল্ট্রাসনোগ্রাফি করলে সহজেই ধরা পড়ে সময়মতো চিকিৎসা নিলে বিপদ এড়ানো যায়।
লজ্জা নয়, সচেতনতা জীবন বাঁচায় একজন নারী। সচেতন হলে বাঁচে পুরো পরিবার।
ফেসবুক থেকে সংগৃহীত।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ