বুধবার, জুন ২৪, ২০২৬

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে ভাইদের পিটুনিতে নিহত ১, তিনজন আটক

পাঠক প্রিয়

মুন্সীগঞ্জে আরিফ হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে আরিফ হোসেন হত্যাকাণ্ডের বিচার এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন...

পল্টনে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ডিএমপির মিডিয়া...

বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে শিল্পখাত আরও শক্তিশালী হবে: বিকেএমই সভাপতি

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৮ জুন ২০২৬: বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেলে উভয় দেশের শিল্পখাত আরও শক্তিশালী...

নেপাল, আমেরিকান সামোয়া ও সেনেগালে ভিশন পণ্যের রপ্তানি শুরু

অনলাইন ডেস্ক ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ-এর সহযোগী প্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড নতুন তিনটি দেশে ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি)...

বিচারের আগেই শাস্তি? দুদক আইন সংশোধন, সম্পদ জব্দ ও বিনিয়োগ সংকট

বিশেষ প্রতিবেদন ঢাকা: কোনো ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগেই তার ব্যাংক হিসাব জব্দ, সম্পদ ক্রোক কিংবা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা—এসব...

লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহম্মদ (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

নিহত তোফায়েল আহম্মদ লক্ষ্মীপুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা এবং মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে তোফায়েলের সঙ্গে তার ভাই তাহের, তাজল ও নজিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লাঠি দিয়ে তোফায়েলকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাকে আবারও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ